মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
আড়াইহাজার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে ৩০ জুন মঙ্গলবার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে পারিবারিক হাসঁ-মুরগি পালনের উপর ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আশা করা হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে পরিবারের দৈনন্দিন কাজকর্ম সেরে নারীরা হাঁস মুরগি পালন করে অতিরিক্ত আয় করে আত্মনির্ভরশীল হয়ে উপার্জন করতে পারবেন। এতে করে তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলী অর্জিত হবে এবং অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উচিৎপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান প্রমুখ। কর্মশালায় ওই এলাকার ২৫ জন যুব মহিলা অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
