এইমাত্র পাওয়া

তিস্তা পাড়ের মানুষের নির্ঘুম রাত

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে তিস্তাকে নিয়ে লেখা হয়নি। তিস্তাকে নিয়ে রচিত হয়েছে গান,গল্প, ছড়া, কবিতা,কাব্য,নাটক, চলচ্চিত্র প্রভৃতি। এমনকি তিস্তাকে নিয়ে আন্দোলন সংগ্রামও হয়েছে। তাতে তিস্তার কি আসে যায়। বরং আপন মহিমায় তিস্তা নিজেকে উদ্ভাসিত করেছে।

শুষ্ক মৌসুমে মৃত প্রায় তিস্তা বর্ষায় যৌবনে ফিরে আগ্রাসী হয়ে উঠে। তখন তিস্তা পাড়ের মানুষ নীড় হারানোর পদধ্বনি শুনতে পেয়ে তাদের আবেগীমন ডুকরে কেঁদে উঠে। চারিদিকে শুধুই হাহাকার। একদিকে নদী ভাঙ্গোনে বিলীন হচ্ছে ভিটেমাটি অন্যদিকে বন্যায় ভাসিয়ে যাচ্ছে সর্বোস্ব আর এভাবেই কেটে যায় তাদের নির্ঘুম রাত। তিস্তায় করাল গ্রাসে তিস্তা পাড়ের আতঙ্কিত মানুষের আর্তনাদে সরকার কিংবা সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে আসলেও তা প্রয়োজনের তুলনায় নগন্য। বর্ষা আসে বর্ষা চলে য়ায়। এভাবে কেটে যায় বহু বছর কিন্তু তাদের ভাগ্য সেখানেই থেমে থাকে। নদী গর্ভে কত যে ভিটেমাটি হারিয়ে গেছে, ভেসে গেছে কত বাড়িঘর,নিশানা মুছে গেছে কত এলাকার, অন্যত্র আশ্রয় নিয়েছে হাজারো মানুষ আর যাযাবর হয়েছে কত যে মানুষ তার ইয়ত্তা নেই। তাদের শুধু একটি চাওয়া নদী খনন করে নাব্যতা ফিরে এনে, নদী শাসনের মাধ্যমে বসতভিটে রক্ষা করা। কিন্তু একরকম আশ্বাস প্রায় শোনা গেলেও তা শুধু সুদূরপরাহত।

কিন্তু শুষ্ক মৌসুমে তিস্তার বুকে জেগে উঠা চর গুলো কিছুটা প্রাণ ফিরে পায়। দেখে যেন মনে হয়,এক সময়ের যৌবনা তিস্তা বৃদ্ধ পেরিয়ে আবার কৌশোরে পদার্পণ করেছে। তবে নদী হিসেবে নয়, ফসলের মাঠ হিসেবে। সে সময় তিস্তার বুকে জেগে উঠা ধুধু বালুচর গুলোতে দেখা যায় সবুজের হাতছানি। এখানে চাষ হয় ধান,গম,আলু ,ভুট্টা,কুমড়া,তিল,তিসি,রসুন,পিয়াজ ,বাদাম ও শাকসবজি । দেখে যেন মনে হয় প্রকৃতি আপন মহিমায় নিজেকে সাজিয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত কৃষাণ কৃষাণিদের পদভারে মুখরিত থাকে তিস্তার চরাঞ্চল গুলো। এ যেন এক বিশাল কর্মযজ্ঞ। চারিদিকে শুধু সবুজের সমারোহ। শীতের পড়ন্ত বিকালে যখন গাঢ় লাল সূর্য অস্ত যেতে শুরু করে, তিস্তার বুকে ফসলের সবুজ পাতা গুলো কুয়াসার আলীঙ্গনে শিউরে উঠে তখন কবির ভাষায় বলতে ইচ্ছে করে-

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।

কিন্তু এ বছর আগাম বন্যায় কৃষকের উৎপাদিত এসব ফসল পানিতে ডুবিয়ে গেলে তাদের স্বপ্ন চুরমার হয়ে য়ায়। গবেষকদের মতে, বর্ষায় তিস্তা টইটুম্বুর থাকলেও বৈশ্বিক জলবায়ু ও উজানে বাঁধ নির্মানের ফলে তিস্তা মরুকরণের দিকেই এগুচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.