মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে হাছিব নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা গ্রামের আল আমিনের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল থেকে হাছিবকে খূঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজির পর দুপুরে বাড়ীর পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীর শেখ হাছিবকে মৃত ঘোষণা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
