এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় দেড় কোটি টাকার প্রণোদনা দেন প্রধানমন্ত্রী

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

করোনা প্রাদুর্ভাবের কারনে নারায়ণগঞ্জ সহ সারাদেশ আজ বিপর্যস্ত। এই অদৃশ্য শক্তির কারনে অনেক মানুষ উপার্জন হারিয়ে কর্মহীন হয়ে আছে। তার মাঝে জাতি গড়ার কারিগররা হলেন অন্যতম। ১৭ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। এতে করে নারায়ণগঞ্জের ননএমপিও ভুক্ত ৩ হাজার ২ শ’ ৯৯জন শিক্ষক ও কর্মচারি কর্মহীন হয়ে পরে। তাই এখানকার সুবিধাবঞ্চিত নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি ৪৮ লক্ষ ৭০ হাজার টাকা প্রণোদনা ঘোষনা করেন।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা শাখার কর্মকর্তা মো. হানিফ জানান, নারায়ণগঞ্জের ২ হাজার ৬শ’ ৪৯ জন শিক্ষকদের ৫ হাজার এবং ৬৫০ জন কর্মচারীদের ২ হাজার ৫শ’ করে টাকা দেয়া হবে।

এদিকে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম মনিরুজ্জামান বলেন, করোনার কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আমরা কর্মহীন হয়ে পরি। উপার্জন না থাকলেও ব্যয় ঠিকই হচ্ছে। প্রধানমন্ত্রী এই প্রণোদনার জন্য কৃতজ্ঞতা জানাই।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেবেকা সুলতানা বলেন, আমরা এ বরাদ্ধ পেয়েছি এবং প্রতিটি উপজেলার ইউএনও’র মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে চেক প্রদান শুরু করেছি।

আড়াইহাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম আলোমগীর বলেন, উপজেলার নন-এমপিও ২১১ জন শিক্ষক, ৫৩ জন কর্মচারী ও ০৪ জন শিক্ষার্থীর মাঝে একাউন্টপেয়ী চেক বিতরণ করছেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। মোট ১২,০৯৫০০/- টাকা বিতরণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.