এইমাত্র পাওয়া

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.