এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে বৃক্ষ মেলা উদ্বোধন করেন এমপি খোকা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

২৮ জুলাই রবিবার নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁওয়ে বৃক্ষ মেলা ও আলোচনা সভার উদ্বোধন করেন।
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার”এ স্লোগানকে সামনে রেখে সোনারগাঁও উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, মহিলা ভা্ইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকতসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের অফিসারগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকের বাড়ীতে কমপক্ষে ৩টি করে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করতে হবে। মানুষের খাদ্য চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চলে সময় উপযোগী বৃক্ষ মেলার আয়োজনে কৃষকসহ আপামর জনসাধারনকে উৎসাহ করা হয়ে থাকে । কাজেই প্রতিদিন কিছু না কিছু যে কোন ধরনের ফল খেতে হবে আর এজন্য বাড়িতে যে কোন ফলের গাছ থাকা প্রয়োজন। তিনি বনজ বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, বৃক্ষ শুধু আমাদের শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন এবং খনিজ লবনের চাহিদাই পূরন করে না বরং জ্বালানী কাঠ, কাগজ তৈরীর কাঁচামাল, মাটির ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্ধন সহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। কাজেই সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.