মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
করোনা ঝুঁকি থেকে স্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের জন্য কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।সোনারগাঁও উপজেলা পরিষদে তার কার্যালয়ে সোনারগাঁও উপজেলার সকল সাংবাদিকদের জন্য প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দের হাতে এ মাস্ক তুলে দেন এমপি খোকা।
এছাড়াও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁও থানা, কাঁচপুর হাইওয়ে পুলিশ, সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা প্রশাসনসহ স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যেও মাস্ক বিতরণ করেন তিনি।
এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে দেশে হাজারো সংবাদকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,পুলিশ প্রশাসনের লোকজন ও অন্যান্য দপ্তরের অনেকেই নিজেদের জীবন বাজী রেখে অবিরাম কাজ করে যাচ্ছে। সতর্কতা ছাড়াই ছুটছেন বিভিন্ন হাসপাতাল ও এলাকায় করোনা রোগীর খোঁজে, সেখানে করোনা রোগী ও চিকিৎসকের সাথে কথা বলছেন সংবাদ সংগ্রহ করছেন সাংবাদিকরা। কখনো কোয়ারেন্টাইন সেন্টারে, কখনো জনগণের প্রতিবাদ মিছিলে, আবার জন জটলার প্রেস বিফ্রিং সংগ্রহ করছে, দেশে করোনার প্রকোপ কতটুকু, বিশ্বের কোথায় কি ব্যবস্থা নেয়া হচ্ছে,শুরু থেকে করোনার সব খবরাখবর নিয়ে একমাত্র সাংবাদিকরাই ঘরে ফিরছেন কোনরকম সুরক্ষা ছাড়াই।সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র আয়োজন।
এ সময় তিনি রিক্সা ও সিএনজি চালকসহ যে সকল মানুষ জনসাধারণের জন্য করোনাযোদ্ধা হিসেবে কাজ করছে পর্যায়ক্রমে সেসকল মানুষদের মাঝে ১ লক্ষ মাস্ক বিতরণ করার আশ্বাস দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
