মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, দুপ্তারা ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল , সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি মো: শহিদুল্লাহ,কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুল হক ডালিম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামীলীগসহ সকল অঙ্গসহযোগি সংঘঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
