নিজস্ব প্রতিবেদক।।
মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের মধ্যে অনেক কিছুই এখন আর আগের মত হচ্ছে না। প্রতিষ্ঠান সচল রাখার জন্য লোকবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। কিন্তু সামাজিক দূরত্ব মেনে চলার এই সময়ে লোকবল নিয়োগ প্রক্রিয়া অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে।
দেশের শীর্ষ চাকরীর ওয়েবসাইট Bdjobs.com কোম্পানীগুলোর নিয়োগ প্রক্রিয়া সচল রাখার লক্ষ্যে ‘ভিডিও ইন্টারভিউ’ সিস্টেম চালু করেছে। এই প্রক্রিয়ায় নিয়োগদাতা প্রতিষ্ঠান বাছাইকৃত কিংবা সকল চাকরিপ্রার্থীদের কিছু প্রশ্ন করতে পারবেন যার উত্তর চাকরিপ্রার্থীরা ভিডিও করে নিয়োগ দাতাকে পাঠাতে পারবেন। নিয়োগদাতারা ভিডিও দেখে প্রার্থীর সর্ম্পকে সম্যক ধারনা পাবেন এবং তাদেরকে র্যাংকিং করতে পারবেন, কমেন্ট করতে পারবেন যা পরবর্তীতে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করবে। এই পুরা প্রক্রিয়াটি সম্পন্ন হবে বিডিজবসের নিজস্ব প্লাটফরমেই।
চাকরিপ্রার্থীরা ডেস্কটপ, ল্যাপটপ এবং মোবাইল-এর যে কোনটি দিয়েই ভিডিও ইন্টারভিউ দিতে পারবেন।
বিডিজবসে নিয়োগদাতার নিজস্ব অ্যাকাউন্টে এই ভিডিওগুলো জমা থাকবে। প্রয়োজন অনুযায়ী তাঁরা অ্যাকাউন্টে লগ ইন করে ভিডিওগুলি দেখতে পারবেন এবং প্রার্থী বাছাইয়ের কাজটি খুব সহজেই শারীরিক ভাবে উপস্থিতি ব্যতিরেকেই সম্পন্ন করতে পারবেন।
এই নতুন ফিচারটির জন্য বিডিজবস ডট কম চাকরিদাতা কিংবা চাকরিপ্রার্থী কারও কাছ থেকেই কোন ফি গ্রহণ করবে না।
গত মে মাসে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের জন্য এই সার্ভিসটি উন্মুক্ত করা হয় এবং এখন পর্যন্ত ১৫০ এর অধিক কোম্পানী প্রায় ৪০০টি চাকরির জন্য এই সার্ভিসটি ব্যবহার করছে। ৬,০০০ এর অধিক চাকরিপ্রার্থী এখন পর্যন্ত তাদের রেকর্ডকৃত ভিডিও জমা দিয়েছে।
বিডিজবস ডট কম আগামী মাসে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীর মধ্যে ‘সরাসরি ভিডিও ইন্টারভিউ’ করার প্রক্রিয়া চালুর লক্ষ্যে কাজ করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
