এইমাত্র পাওয়া

সংসদে শিক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

দেশের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বর্তমান সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই। পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) গ্রহণের সমস্ত প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, উপযুক্ত পরিবেশ হলেই নেয়া হবে এই পরীক্ষা।

করোনাকালীন টেলিভিশনে ক্লাস নেয়া প্রসঙ্গে তিনি বলেন, করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।

কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক উল্লেখ করে এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এই সুযোগ রাজনৈতিকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে না উল্লেখ করে এটি দেয়ার কোনো যৌক্তিকরা আছে বলে তিনি মনে করেন না বলে জানান।

মন্ত্রী সর্বনিম্ন আয়কর সীমা আরও কিছুটা বাড়ানো যায় কি না, সেটা বিবেচনার প্রস্তাব করেন। তিনি করোনা পরিস্থিতির কারণে আসন্ন অর্থবছরের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সসীমা ৫০ লাখের পরিবর্তে এক কোটি টাকার প্রস্তাব করেন। তিনি ইচ্ছাকৃত ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading