এইমাত্র পাওয়া

বিটিএ’র শিক্ষক নেতা মো. জানে আলম এর মৃত্যু শিক্ষক নেতৃবৃন্দে শোক

নিউজ ডেস্ক।।
বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ), চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলার নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম ২০ জুন ২০২০ শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে —- রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও আত্মীয়-স্বজন? সহ অসংখ্য শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

২১ জুন রবিবার সকাল ১১টায় হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুরস্হ বখতেয়ার চৌধুরী জামে মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শিক্ষাবিদ মরহুম মো. জানে আলমকে দাফন করা হয়। সংগ্রামী শিক্ষক নেতা মো. জানে আলম এর মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতি দাতারা হলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কাওছার আলী শেখ, চট্টগ্রাম জেলা শিক্ষক সমবায় কল্যাণ সমিতি লি. এর সভাপতি সুনীল চক্রবর্ত্তী, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, উত্তর জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি রণজিৎ নাথ, চট্টগ্রাম মহানগর সভাপতি নূরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মো. জানে আলমের মৃত্যু সমগ্র চট্টগ্রামসহ শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.