নিউজ ডেস্ক।।
সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে নেপালের বিরোধ বাড়ছে। বিতর্কিত এলাকাকে নিজেদের মানচিত্রেও অন্তর্ভুক্ত করেছে নেপাল। এবার ভারতীয়দের জন্য নতুন করে নাগরিকত্ব আইন সংশোধন করেছে দেশটি।
নেপালের নতুন সংশোধিত আইন অনুযায়ী, কোনো ভারতীয় যদি নেপালিকে বিয়ে করেন, তবে দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য বিয়ের সাত বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা। তিনি জানিয়েছেন, ‘শুধুমাত্র ভারতীয়দের জন্য নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হয়েছে। কোনো নেপালি নাগরিককে যদি ভারতীয় নারী বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য।’
এই ঘোষণা দেয়ার সময় ভারতের নাগরিকত্ব আইনের কথাও উল্লেখ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় আইন অনুযায়ী কোনো নেপালি নারী কোনো ভারতীয়কে বিয়ে করলে তাকেও সাত বছর অপেক্ষা করতে হয় বলে জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
