এইমাত্র পাওয়া

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত

অনলাইন ডেস্ক :

জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রাখা হয়েছে। তবে এখনও তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়নি বলে জানান তিনি।

এ সময় ডা. সাগুফা আনোয়ার বলেন, ‘উনি বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের এখানে ভর্তি আছেন। ব্লাড প্রেসার কমে গেলে উনাকে গতকাল আইসিইউতে নেওয়া হয়। ব্লাড প্রেসার ওঠানোর চেষ্টা করা হচ্ছে। আইনোট্রপ দিয়েই মেইনটেইন করা হচ্ছে। কিছু নিউরোলজির প্রবলেম ছিল, সেগুলো মেইনটেইন করা হচ্ছে। আর অক্সিজেনের সেচ্যুরেশন মেইনটেইন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উনার অবস্থা আসলে আগের চাইতে উন্নতি হয়েছে তা বলা যায় না। আবার অবস্থার অবনতি হয়েছে সেটাও বলা যায় না। তবে এখনও উনাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়নি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading