নিউজ ডেস্ক।।
পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন কাউখালী নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল হাসান মোঃ নাসরুল্লাহ। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
গতকাল শুক্রবার (২৬-০৭- ২০১৯) বেলা ১১ টায় পিরোজপুর জেলা শিক্ষা অফিসে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে মাওঃ নাসরুল্লাহর হাতে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সুনিল চন্দ্র সেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আলম আল মারুফ, অধ্যক্ষ, ডাক্তার রুস্তম আলী ফরাজী মহিলা ডিগ্রী কলেজ, মঠবাড়িয়া, জনাব মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক, মঠবাড়িয়া কে, এম ইনস্টিটিউট, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা,ইন্দুরকানী, মাওলানা মহিউদ্দিন জামান, সুপার, দারুল কুরআন মহিলা দাখিল মাদ্রাসা, পিরোজপুর।
মাওলানা নাসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে ফাজিল ও কামিল ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম থেকে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। কর্মজীবনে শিক্ষায় আইসিটি ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীর কার্যালয় (এ টু আই) থেকে পরিচালিত আইসিটি ফর ই-র জেলা অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। উল্লেখ্য, পিরোজপুরের ঐতিহ্যবাহী নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন ও মাসুমা খাতুন ফেরদৌসীর প্রথম সন্তান মাওলানা মোঃ নাসরুল্লাহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
