শিক্ষাবার্তা ডেস্ক:
সারাদেশে ছাত্রলীগের জন্য পার্ট টাইম কাজের সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন। গত ৬ জুন ২০২০ তারিখ শিক্ষাবার্তা ডট কম লাইভ আলোচনা অনুষ্ঠান “শিক্ষা ভাবনা” তে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-গণশিক্ষা সম্পাদক জনাব নাহিদ উকিল জুয়েল এর এক প্রস্তাবের উত্তরে প্রতিমন্ত্রী মহোদয় এ আশ্বাস দেন।
মূলত পুরো অনুষ্ঠানটি জুড়ে প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা নিয়ে আলোচনা হচ্ছিলো। আলোচনার একদম শেষে এসে নাহিদ উকিল জুয়েল প্রস্তাব বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী, সাক্ষরতা তো আপনার মন্ত্রণালয়ের একটি বেসিক কাজ। আমি জানি এ লক্ষ্যে সারা দেশে ৬৪ জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প চলমান রয়েছে যেখানে প্রচুর কাজের সুযোগ আছে। হয়তো নিয়োগের ব্যাপারটি সরকারের বড় প্রক্রিয়ার বিষয়, কিন্তু আমার ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আছে। আপনি যদি তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে মন্ত্রণালয়ের সাথে কাজের সুযোগ দিতেন তাহলে তারা অনেক উৎসাহ নিয়ে কাজ করতো। আমার ছাত্রলীগের নেতাকর্মীরা কিছুই চায় না। তারা শুধু একটু স্বীকৃতি চায়। আপনি তাদেরকে একটা সার্টিফিকেট বা একটু টিফিন ভাতা দিলেই তারা উৎসাহ নিয়ে কাজে ঝাপিয়ে পড়বে।
এ প্রস্তাবের জবাবে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, “দেশের শিক্ষিত সচেতন শ্রেণী হচ্ছে ছাত্ররা। আমি নিজেও ছাত্রলীগ থেকে উঠে এসেছি। আপনাদের যে কোন কর্মী আমার ৬৪ জেলায় কাজের সুযোগ পাবে। তাদের আমরা শুধু খাবার দিবো না, বরং উপযুক্ত কিছুও হাতে দিতে পারবো ইনশাআল্লাহ।”
এ সময় নাহিদ উকিল জুয়েল এবং অনুষ্ঠানে উপস্থিত মোটিভেশান স্পিকার সোলাইমান সুখন করতালি দিয়ে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন শিক্ষাবার্তা ডট কম এর নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
ভিডিও লিঙ্ক: https://youtu.be/WdjAHnKUrqI
পুরো লাইভ অনুষ্ঠানের ভিডিও লিঙ্ক:
https://m.facebook.com/story.php?story_fbid=280683256402285&id=1732987656923233
শিক্ষাবার্তা/সায়েআমি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
