এইমাত্র পাওয়া

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

নিউজ ডেস্ক।।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই দিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯১৭ ও ১৩২৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৮টির এবং অপরির্বতিত রয়েছে ১৫৮টি কোম্পানির শেয়ার।

এদিকে রোববার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগে অবস্থান আরো ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা দেয়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করে।

রোববার সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বাড়ায় শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- সেন্ট্রাল ফার্মা, গ্রামীণফোন, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল, ইন্দোবাংলা ফার্মা, বেক্সিমকো, প্যারামাউন্ট ও সিলভা ফার্মা।

এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৩৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের চারটি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানি শেয়ারের দর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.