এইমাত্র পাওয়া

যমুনায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেলো নৌকা

নিউজ ডেস্ক।।

যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর অংশে ২৬ মে, মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ কেউ তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে।

স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.