এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গাইনি চিকিৎসকের মৃত্যু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আমেনা খান। তিনি খানপুরের আমেনা জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ছিলেন ।

২৬ মে মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলার করোনা ফোকাল পারসন ডা. জা‌হিদুল ইসলাম এর সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।তিনি ২২ রমজানে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলায় গাইনী চিকিৎসক হিসাবে সেবা দিয়ে আসছিলেন আমেনা খান। মা ও শিশু চিকিৎসায় নারায়ণগঞ্জে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বাসী একজন অভিজ্ঞ ও প্রবীণ চিকিৎসক হারাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.