মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
আড়াইহাজারে স্থানীয় বিভিন্ন মসজিদের ৪৮ জন ইমামের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে এই অর্থ বিতরণ করা হয়। আজ বৃহম্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ইমামদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামী ফাউন্ডেশনের সভাপতি সোহাগ হোসেন, থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক, ইসলামী ফাউন্ডেশনের আড়াইহাজার শাখা ইন্সিপেক্টর হাফেজ মাও. মো: মোকবুল হোসেন ও মাও. ফখরুল ইসলাম প্রমুখ। মাও. মো: মোকবুল হোসেন বলেন, ইসলামী ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৪৮ জন ইমামের মাঝে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
