এইমাত্র পাওয়া

গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সাংসদ নজরুল ইসলাম বাবু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। ১৮ মে সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

ঈদ সামগ্রী বিতরণ কালে সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সকলে জনগণের পাশে থেকে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করব। ইনশাআল্লাহ এ যুদ্ধে আমরা জয়ী হবই। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের মাধ্যমে মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণ থেকে নিজেকে এবং দেশকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করা সকলের কর্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় কেউ অনাহারে থাকবেন না। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। ইতোমধ্যে আমরা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় কয়েকদফা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ( উপহার সামগ্রী ) ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের উপজেলায় প্রাথমিকভাবে ১৪০০০ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫০০ টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া আমি এবং আমার নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে খাদ্য সামগ্রী প্রতিদিনই বিতরণ করে আসছি। তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তি জনগণকে যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.