মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
ছবিটা ফেব্রুয়ারি ‘২০২০ মাসের কোন এক বুধবারে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের তাঁর চেম্বার নেয়া হয়েছিল। আমি আগের দিন মোবাইল করেছিলাম, স্যার বললেন তুমি আগামী কাল বেলা বারোটায় বাংলা বিভাগে এসো।
আমি অপরাজেয় বাংলার সামনে গিয়ে ফোন করলাম স্যার আমি এসেছি আপনি কতদূর এসেছেন? ‘তুমি ২১১ নং কক্ষে চলে এসো।আমি এসেছি। ‘ আমার ধারণা ছিল রাস্তার যে অবস্থা দেরি হতে পারে।
আমি বাংলা একাডেমির বিভিন্ন অনুষ্ঠানেও দেখেছি নির্ধারিত সময়ের পূর্বে স্যার উপস্থিত থাকতেন। তাঁর বক্তৃতা শুনতে যেতাম। ঢাবি এ্যালামনাই থেকে স্যারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভাবি সহ উপস্থিত ছিলেন। আমি কিছু ছবি তুলে ইমেইল করেছিলাম। খুবই খুশি হয়েছিলেন।আমি সাধারনত বেলা এগারোটার পর ফোন করতাম। স্যারই বলেছিলেন এ সময়ে ফোন করলে ভালো হয়।ফোন করলে কতো যে বিনয়ের সঙ্গে কথা বলতেন ভাবা যায় না।
এটাই ছিলো সামনাসামনি শেষ দেখা। এর কিছু দিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। জানতে পেরে দেখতে গিয়েছিলাম।বিভাগের চেয়ারম্যান ভীস্ম দেব চৌধুরীর নিকট গিয়ে দেখি অধ্যাপক মাসুম ভাই সেখানে, তাঁরা আমার অগ্রজ সতীর্থ। তাঁদেরকে স্যারের অসুস্থ্যতার কথা বলেছি,শুনে সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন। যদি জানতাম শেষ দেখা! কি করতাম জানিনা। কেউ কি জানেন শেষ সময় কখন, কোন কথা শেষ কথা? আপনি ভালো থাকুন স্যার।
লেখক পরিচিতিঃ অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
