এইমাত্র পাওয়া

তিন মিনিটে ৩৫০০ কর্মী ছাঁটাই করলো উবার

নিউজ ডেস্ক।।

প্রাণাঘাতী করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। এমন অবস্থায় ৩৫০০ কর্মীকে ছাটাই করলো উবার। কর্মীদের জানানো হয়, উবারের ব্যবসা ভালো যাচ্ছে না। তাই কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ সংস্থা ডেইলি মেইল’এর খবরে বলা হয়েছে, উবারের প্রধান রাফিন চেভেলিউ (Ruffin Chaveleau) মাত্র তিন মিনিটের একটি জুম কলেই (ভিডিও কল) সংস্থার ৩৫০০ জন কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা দেন। উবারের ব্যবসা এখন অর্ধেকরও নিচে নেমে গেছে। এই অবস্থায় এত সংখ্যক কর্মী নিয়ে কাজ করা অসম্ভব সংস্থার পক্ষে ৷ তাই আপাতত কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে উবার ৷

জানা গেছে, ওই তিন মিনিটের জুম কলে রাফিন বলেন, ‘আমরা ৩৫০০ জন কর্মী ছাঁটাই করছি ৷ যারা ফ্রন্টলাইন কাস্টমার সাপোর্টে কাজ করেন ৷ এই মুহূর্তে ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ ৷ তাই আজই উবারে আপনাদের চাকরির শেষ দিন৷’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.