স্বপ্নের সমীকরণ
(ইশরাত জাহান)
স্বপ্ন নিবে স্বপ্ন
আমি স্বপ্নের ফেরিওয়ালা!
আমার ঝুড়িতে আছে,
স্বপ্ন, আবেগ আর বদলের পালা।
ছোট ছোট স্বপ্ন নিয়ে
মনটা করে খেলা,
কখনওবা স্বপ্নের ঢেউ-এ
ভাসাই মনের ভেলা।
স্বপ্ন কি কখনও ছুঁয়েছে কেও
হৃদয়ের বিশালতায় মিশে!
তবুও আমরা মগ্ন থাকি,
স্বপ্ন রাজ্যে হারাই দিশে।
স্বপ্ন পূরণ হোক বা না হোক
ঘাত- প্রতিঘাতের মাঝে,
কখনও কখনও স্বপ্নগুলো
স্তব্ধ হয়ে থাকে।
ম্বপ্ন আমায় উড়তে শেখায়
উদারতার ভাষায়!
স্বপ্নই আবার ডানা ভাঙে,
মিথ্যা স্বপ্নের আশায়।
স্বপ্নগুলো উঁকি দেয়
মনটা কেমন করে!
খুব সকালে ঘুম থেকে উঠে,
শিউলি ফুলের মালা হবে অন্যের তরে।
ঝড়ে আম কুড়াবো
আমে ডালা থাকবে পরিপূর্ণ!
এমনটি কত স্বপ্ন দেখি
সময়ের মিছিলে যা হয় বিবর্ণ।
একটা সময় স্বপ্ন থাকে
ডাকটিকেট আর ভিউকার্ডে বিভোর!
স্বপ্ন কখন পূরন হবে
সেই আবেগে থাকে মগ্ন কিশোর।
কখনও খেলতে যাওয়ার
নেশাটা স্বপ্নে থাকে বেশ!
চুরি করে খেলতে যাওয়ার
চলতে থাকে রেশ।
একটা সময় “তোমাকেই চাই”
তুমিই আমার সব!
স্বপ্নটা পূর্ণ হলেই
থাকে না আর আগের আবেগ।
স্বপ্ন আবার গড়তে শেখায়
নতুন আশার আলো,
যা পারিনি করতে জীবনে
সন্তানেরা করুক সব কিছুতে ভালো।
সময়ের বিবর্তনে স্বপ্ন
রূপ বদলায়,
কষ্টের স্বপ্নের কী কোন রঙ আছে!
অসময়ে যা রং হারায়?
স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ
এত হাহাকার!
সত্যি কি স্বপ্ন আছে
নাকি সবই নিরাকার!
স্বপ্ন পূরণ হলেই
স্বপ্ন রঙ বদলায়,
স্বপ্নটার আর থাকে না মানে
নিজস্বতা হারায়।
স্বপ্ন আর বাস্তবতা
একটা সময় একাকার,
স্বপ্ন হারায় কঠিন ধারায়
আবেগগুলো নির্বিকার।
( স্বপ্নের সাথে বাস্তবতার এক জটিল সমীকরণ……..)
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
