জাহাঙ্গীর আলম সেলিমঃ
দ্যা গ্রেট হিউম্যান পলিটিশিয়ান
ফাহমি গোলন্দাজ বাবেল
এ নামটি যেন ভিসুভিয়াসের অগ্নিপাথার
মানবতার শীতল পরশ আরেক সবুজ বিপ্লব
দ্যা হিউম্যান পলিটিশিয়ান অফ বাংলাদেশ
মহামারী দুর্যোগে ঝড়ে এক মহান ত্রাণকর্তা
যেন প্রাগৈতিহাসিক আরব্য উপন্যাসের নায়ক
অন্ধ আঁধারেও যে সূর্যের মতো দীপ্তিমান
লাখো মানুষের পাশে সমুজ্জ্বল মানবিক হৃদয়
কী অবলীলায় মাথা উঁচু করে দাঁড়ান মানুষের পাশে
মানবতার মূর্তপ্রতীক এই বৈশ্বিক করোনাকালেও
জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেন নিরবধি
এখানে ওখানে আলোর দিশারী তরুণ তুর্কী এক
নিঃস্বের ঘরে ঘরে পৌঁছে যায় তার মানবিক হাত
দিশেহারা মানুষের তিনিই আজ অনন্য আশ্রয়
হিমালয়ের মতো অবিচল দৃঢ়তা তার
লাখো কণ্ঠে আশার বাণী হয়ে অবিরত বাজে;
যেন পোতাশ্রয়ে বিপন্নতা খোঁজে পায় আশার ভেলা
তাইতো জনপদে মানুষের মুখে একই ধ্বনি উচ্চারিত
ফাহমি গোলন্দাজ বাবেল
দ্যা গ্রেট হিউম্যান পলিটিশিয়ান।
লিখেছেন–
শফিকুল কদির ,ভারপ্রাপ্ত অধ্যক্ষ
কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
