এইমাত্র পাওয়া

গরীব কৃষকের ধান কেটে দিল আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ উপজেলার নোয়াপাড়া গ্রামের গরীব কৃষক খালিদের ৩৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে।

সোমবার সকাল থেকে দুপুৃর পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এর অনুপ্রেরণায় ধান কাটার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল।

ধান কাটার আরো অংশ নেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন, সোয়েব, নির্জল ও সদস্য সাইফুল ইসলাম। সাবেক ভিপি শফিকুল ইসলাম শরীফ, কলেজ শাখার সাবেক সভাপতি সোহান ঢালি, ভিপি নিহাদুল ইসলাম

রাজু, জিএস আইয়ুবুর রহমান, কলেজ শাখার সভাপতি রমজান। এসময় ২ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.