এইমাত্র পাওয়া

করোনা শনাক্তে আর নমুনা নেবে না আইইডিসিআর

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসে মানুষকে সচেতন করতে ও শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সরকারি প্রতিষ্ঠান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আর নমুনা সংগ্রহ করবে না। প্রতিষ্ঠানটি গবেষণার কাজে মন দেবে। এখন থেকে স্বাস্থ্য অধিদফতর নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের কাজটি করবে।

রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এমনটি জানিয়েছেন আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন। তিনি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আইইডিসিআরের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.