নিউজ ডেস্ক।।
দীপ্ত টিভির নতুন অনুষ্ঠান ’হোম কোয়ারাইন্টাইন’ নির্মিত হচ্ছে দূরে দূরে থেকেই। প্রচারিত হচ্ছে শনি- বৃহস্পতি প্রতিদিন বিকাল ৪টা ৩০মিনিটে।
হোম কোয়ারাইন্টাইনে থাকা মানুষগুলো কেমন আছে? কি করছে? তৈরি হচ্ছে কি কোন গান, কবিতা, লেখা অথবা কোন শিল্পীর আচঁড়ে নতুন কোন ছবি? এই সকল প্রশ্নের উওর খোঁজ নেয়াটাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
হোম কোয়ারাইন্টানে দেশের মিডিয়া কর্মীরা বা অন্যান্য পেশার মানুষেরা যেভাবে আছেন তাদের ঘরে থাকার দিনলিপির উপর তৈরি হবে একএকটি পর্ব।
অতিথি তার সারাদিনের কর্মব্যস্ততার একটি ভিডিও ফুটেজ পাঠাবেন এবং অনুষ্ঠানে উপস্থাপক তার মোবাইল ফোনে অতিথির সাথে কথপোকথন চালাবেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মেহেদী হাসান সোমেন ও উপস্থাপনা করেছেন জিয়াউর রহমান এবং নির্বাহী প্রযোজক আবু রেজওয়ান ইউরেকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
