নিজস্ব প্রতিবেদক।।
শেয়ারবাজারে লেনদেন চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। সরকারের সাধারণ ছুটি বাড়লে আগামী ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু করা হবে। আর ছুটি না বাড়লে ৭ মে থেকে লেনদেন হবে।
সাধারণ ছুটি বাড়লে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি সাপেক্ষে ১০ মে থেকে লেনদেন শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ডিএসইর সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে আয়োজিত ডিএসই’র এক অনানুষ্ঠানিক পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
