এইমাত্র পাওয়া

কওমী মাদ্রাসাগুলো পেল ৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক।।

রোজা উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমী মাদ্রসায় আর্থিক সহায়তা হিসেবে আট কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইতোমধ্যে পুরো অর্থ মাদ্রাসাগুলোয় পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রংপুর বিভাগে ৭০৩টি, খুলনা বিভাগে ১০১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১৪৮১টি ও সিলেট বিভাগে ৪৮১টি কওমী মাদ্রাসা রয়েছে।

এসব বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও কওমী মাদ্রাসাগুলোতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ পৌঁছানোর বিষয়ে জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.