এইমাত্র পাওয়া

নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার আদেশে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

নিউজ ডেস্ক।।

নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদানের আদেশে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদানের আদেশ প্রদান করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানয়িছেন মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান।

গত ২৩ অক্টোবর-২০১৯ এমপিও ভুক্তির জন্য তালিকা প্রকাশ করেন শিক্ষা মন্ত্রনালয়। সে তালিকার আলোকে গতকাল ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহন করতে বলা হয়।

এধরনের একটি খুশির খবরে শিক্ষা মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সদস্য অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান। উল্লেখ্য যে নতুন তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের কলেজ শাখা অন্তর্ভুক্ত রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.