নিজস্ব প্রতিবেদক।।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ রুখতে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি এই সময়েও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনা দিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় শিল্প-কারখানা এবং গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১০ দিন ছুটি বাড়িয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। এছাড়া ছুটিকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।
গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল, এরপরে ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
