নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুককে তলব করেছেন হাইকোর্ট। ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রী কলেজের ১৯ শিক্ষক-কর্মচারীর এমপিও দিতে উচ্চ আদালতে আদেশ প্রতিপালন না করায় তাকে তলব করা হয়েছে।
রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৩১ জুলাই হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।
পরে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া জানান, ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রী কলেজের ১৯ শিক্ষকের এমপিও দিতে হাইকোর্ট ২০১৭ সালের ১৩ মার্চ রায় দিয়েছিলেন। এর বিরুদ্ধে আপিলের পর ২০১৮ সালের ৬ আগস্ট তা খারিজ হয়ে যায়। এর মধ্যে আদেশ বাস্তবায়ন না করা শিক্ষকরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।
এ আবেদনের পর ১৮ ডিসেম্বর আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। সর্বশেষ ১৬ এপ্রিল তাকে এক সপ্তাহ সময় দেন। তারপরও আদেশ বাস্তবায়ন না করায় আদালত তাকে তলব করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
