নিজস্ব প্রতিবেদক:
গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ টিভিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাসের নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গত ২৯ মার্চ থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত ষষ্ঠ থেকে নবম এ চারটি শ্রেণির মোট আটটি ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
