ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রি কলেজের ১৯ জন শিক্ষক-কর্মচারীকে এমপিও দিতে আদালতের আদেশ পালন না করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩১ জুলাই হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।
তিনি জানান, ঝিনাইদহের সালেহা বেগম ডিগ্রি কলেজের ১৯ শিক্ষকের এমপিও দিতে হাইকোর্ট ২০১৭ সালের ১৩ মার্চ রায় দিয়েছিলেন। এর বিরুদ্ধে আপিলের পর ২০১৮ সালের ৬ আগস্ট তা খারিজ হয়ে যায়। এর মধ্যে আদেশ বাস্তবায়ন না করা শিক্ষকরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।
এ আবেদনের পর গত ১৮ ডিসেম্বর আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। সর্বশেষ ১৬ এপ্রিল তাকে এক সপ্তাহ সময় দেন। তারপরও আদেশ বাস্তবায়ন না করায় আদালত তাকে তলব করলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
