এইমাত্র পাওয়া

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বাকৃবি প্রতিনিধি মোঃ তানিউল করিম জীম।।

লাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়। পরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রউফ। এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, মৎস্যবিজ্ঞানী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সেক্টরের উন্নয়নে মৎস্যবিজ্ঞানী, শিক্ষক, খামারী সবাইকে একযোগে কাজ করতে হবে। যেসব গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে সেগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করলে মৎস্য সেক্টর আরো এগিয়ে যাবে। সকল জলাশয়কে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading