এইমাত্র পাওয়া

করোনা নিয়ে টিভি সংবাদ নজরদারির আদেশ বাতিল

নিউজ ডেস্ক ।।

করোনাভাইরাস নিয়ে বেসরকারি টেলিভিশনগুলোতে অপপ্রচার বা গুজব প্রচার হচ্ছে কি না তা মনিটরিং করতে ১৫ জন কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়ে জারি করা আদেশ বাতিল করা হয়েছে।

২৬ মার্চ, বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধ গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশনায় বাতিল করা হলো।

এরআগে দেশে করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ মনিটরিং করার জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) একটি কমিটি করে আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছিলো, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনা ভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.