এইমাত্র পাওয়া

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এবার সমন্বিত ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

দেশের পাঁচটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি-সংশ্লিষ্ট দুইটি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে এবার সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলনকক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহাম্মদেসহ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে। পর্যায়ক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুলাই সমন্বিত ভর্তি পরীক্ষা তারিখ চূড়ান্ত করা হবে।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading