নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাসের জন্য সচেতনতা হিসেবে ১৮-২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে এই ছুটি পরবর্তীতে সমন্বয় করা হবে। বর্তমান পরিস্থিতিতে স্যোশাল ডিসটেন্স জরুরি বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘করোনা প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে অ্যাকাডেমিক কার্যক্রম যেমন ক্লাস রুম এবং পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সময়টি আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবো সেটি সামনে গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। যাতে ১৮-২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের দুটো গুরুত্বপূর্ণ কাজ ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম স্থগিত থাকবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
