এইমাত্র পাওয়া

৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক।।

৩১ মার্চ পর্যন্ত সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার প্রেক্ষিতে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.