এইমাত্র পাওয়া

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মুজিব কর্ণার’ উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার ৫ মার্চ ‘মুজিব কর্ণার’ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ।

বুধবার (৪ মার্চ) স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা নতুন এই কর্ণারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে লিখা বেশ কিছু বই সংরক্ষণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সির্ভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ, আড়াইহাজার উপজেলা ইউএইচএফ পিও ডাক্তার সায়মা আফরোজ ইভা, আরএমও ডাক্তার আশরাফুল আমীন, ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত, ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার রিয়াদ, ডাক্তার শেখ খলিলুর রহমান (প্রফিট) ও ডাক্তার আরিফুল হক প্রমুখ।

এ সময় সির্ভিল সার্জন ডা. ইমতিয়াজ বলেন, ‘হাসপাতালে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভালো একটি পরিবেশে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি রোগীরাও ভালো একটি পরিবেশে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। একজন রোগীর জন্য সুন্দর পরিপাটি একটি পরিবেশ আবশ্যক। স্বাস্থ্য কমপ্লেক্সে মনোরম পরিবেশ বিরাজ করছে দেখে আমি সত্যিই আনন্দিত।’

ডাক্তার সায়মা আফরোজ ইভা বলেন, ‘আমি এখানে যোগদানের পর চেষ্টা করে যাচ্ছি হাসপাতালে একটি ভালো পরিবেশ তৈরি করতে।

আমি চেষ্টা করছি আমাদের দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের প্রতি সেবার মান আরো বৃদ্ধি করতে। আমার মনে হয় দায়িত্বরত চিকিৎসকদের আন্তরিকতার কারণে সেবা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.