নিউজ ডেস্ক।।
মুজিব শতবার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অদ্য ৫ মার্চ ২০২০ তারিখ দুপুর ২.৩০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের এসএমসির সহসভাপতি মোঃ আবদুল মন্নানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এ সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত সুইটি আকতারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক, আবদুল্যা মিয়ার হাট জুনিয়র উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, মাধব চন্দ্র পাল, প্রধান শিক্ষক, দক্ষিণ ওয়াপদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, এসএমসির সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীর অভিভাবকসহ অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীর স্বাগত বক্তব্যসহ বক্তব্য প্রদান করেন অভিভাবক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিরন আকতার, মোঃ ফিরোজ আলম, মোঃ অলি উদ্দিন প্রমূখ। বক্তাগণ কৃতি শিক্ষার্থীকে অনুসরণ করে শিক্ষার্থীর ভাল ফলাফল অর্জন তথা ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করার অনুরোধ রাখেন।
অভিভাবক মায়েদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শিক্ষকদের পাশাপাশি সন্তানদের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়োজনে যথাযথ ভাবে কাজ করার অনুরোধ রাখেন। সংবর্ধিত শিক্ষার্থীকে সামনের দিনগুলোতে আরো আন্তরিকতা নিয়ে পড়ালেখায় মনোনিবেশ করে পরবর্তী শ্রেণিগুলোতে ভালো ফলাফল অর্জনের প্রত্যশা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
