নিউজ ডেস্ক।।
বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বইমেলা হওয়ার কথা ছিল আগামী ১০ থেকে ১২ মার্চ। শুধুমাত্র মেলা উপলক্ষে কমপক্ষে ২৫ হাজার মানুষের সমাগম হওয়ার কথা ছিল পশ্চিম লন্ডনে।
বিশ্বের নানা প্রান্তে যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এত সংখ্যক লোক এক জায়গায় জড়ো হওয়া সুরক্ষিত নয় বলে মনে করছে ব্রিটিশ সরকার। তাই আগেভাগেই মেলা বাতিলের নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে দর্শনার্থীদের জন্য আজ থেকে আবার খোলা রাখা হচ্ছে লুভ্র মিউজিয়ামচ। যে কর্মীদের আপত্তিতে মিউজিয়ামটি বন্ধ রাখা হয়েছিলো, তারা আজ কাজে যোগ দিচ্ছেন। ফরাসি সরকারও জানিয়েছে, ফ্রান্সের পরিস্থিতি এখন অতটা উদ্বেগের নয় যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে।
তবে করোনা ভাইরাসের পরিস্থিতি গোটা বিশ্বে স্বস্তিদায়ক নয়। ইরান, ইতালি আর দক্ষিণ কোরিয়ায় হু হু করে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা।
ইরানে এপর্যন্ত ৯২ জন এই ভাইরাস মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি। ইরানের পরিস্থিতিও এতটাই ভয়াবহ যে শুক্রবার করে মসজিদে গিয়ে নমাজ পড়া এখন বন্ধ রাখেছে দেশটির
সরকার। সেখানকার জেলগুলিতেও মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সংক্রমণ প্রতিহত করতে প্রায় ৫৪ হাজার বন্দিকে সাময়িক ভাবে মুক্তি দেয়ার কথা জানিয়েছে ইরান সরকার।
ইতালিতেও মারা গিয়েছেন ১০০ জনের বেশি। আগামী ২ সপ্তাহের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হবে বলে ফের জানিয়েছে ইতালি সরকার। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা গত কাল রাত পর্যন্ত ৩২ জন। আমেরিকাতেও মারা গিয়েছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে ৩৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফলে আক্রান্তের মোট সংখ্যাটা এখন ৮৫। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাপী এই সংক্রমণ যে ভাবে ছড়াচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের ভয়ে মক্কায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার।
চিলি, পোলান্ড এবং আর্জেন্টিনায় প্রথম সংক্রমণের খবর মিলেছে। সেই সঙ্গে স্পেন আর ইরাক থেকে মিলেছে প্রথম মৃত্যুর খবর। অস্ট্রেলিয়ার পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪০। আক্রান্ত দেশগুলি থেকে অস্ট্রেলিয়া প্রবেশের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছে সে দেশের সরকার।
চীনে অবশ্য সংক্রমণের হার অনেকটা কম। গড়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২,৯৪৩ জনের। আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের কাছে। গোটা বিশ্বে মৃতের সংখ্যা ৩,১৫৫। আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা প্রতিটি দেশকেই সতর্ক থাকতে অনুরোধ করেছেন। ভাইরাসের সঙ্গে লড়তে উন্নয়নশীল দেশগুলিকে ১২০০ কোটি ডলার ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
