এইমাত্র পাওয়া

শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার বেতনের ৮টি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী ৪টি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা শিক্ষাবার্তা ডট কম কে জানিয়েছেন।

শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ মার্চ পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বেতনের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/১৪৩৮


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.