শিক্ষাবার্তা ডেস্ক :
বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটির (বিএএস) শেকৃবি শাখার ২০২০-২১ মেয়াদে ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রভাষক তাসকিন আফরিনাকে সভাপতি, মশিউর রহমান রায়ীদ সাধারণ সম্পাদক হয়েছেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা আবু জাফর আহমেদ মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. জাফর ইকবাল ও রিজওয়ানা জাহান নিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়েত হোসেন ও মো. আসিফ নেওয়াজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম নাজমুস সাকিব, ইভেন্ট সম্পাদক সারাহ আফরিন, সাংগঠনিক সম্পাদক অর্পন বড়াল ও দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, অর্থ সম্পাদক মো. আবু সিয়াম, কার্যকরি সদস্য কাইয়ুম কাফি, তন্ময় দত্ত ও আবাসুম আলী মাইশা ।
বোর্ড অব ডাইরেক্টরসের কমিটি পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান ইবনে আলম ও মো. নাজিব ফুয়াদ জিয়ন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
