শিক্ষাবার্তা ডেস্ক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের স্নাতক (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশনের আবেদন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে চলবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ খ্রিষ্টাব্দের স্নাতক (পাস) প্রাইভেট বা সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশনের আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
