এইমাত্র পাওয়া

এইচএসসির ফরম পূরণের সুযোগ ১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত

নিউজ ডেস্ক।।

জরিমানা বা বিলম্ব ফিসহ ২০২০ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০০ টাকা জরিমানা দিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ফরম পূরণ করতে পারবে পরীক্ষার্থীরা। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

আর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে। ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড। গত ৪ ফেব্রুয়ারি এ বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে গত ৫ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষায়র ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরমপূরণের সময় ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। আর সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফিসহ ফরমপূরণের ফি জমা দেয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের পর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না। নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেয়া হবে।

এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪০০টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্র প্রতি ২৫ টাকা দিতে হবে।

আর বিলম্ব ফি বাবাদ শিক্ষার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.