এমপিও নীতিমালা-২০১৮এর ১১ এর৫ ধারা সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান লিঁয়াজো ফোরাম।
গতকাল বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত একটি আবেদনপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে এমপিও নীতিমালার-২০১৮এর ১১ এর ৫ ধারা কার্যকর হলে প্রতিষ্ঠান প্রধান এবং এবং সহকারি প্রধান শিক্ষকগণ উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত হবেন।
উল্লেখ্য, ১১ এর ৫ ধারায় বলা হয়েছে, এমপিওভুক্তির কারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতনগ্রেড প্রাপ্ত হবেন এবং ৬বছর পর একইভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
