নিউজ ডেস্ক।। ….




নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণির ২২ ছাত্রের চুল কেটে দিয়েছেন। ঘটনার সত্যতা মেলায় এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আনোয়ার পারভেজ অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।




একই সাথে ওই শিক্ষকের বিরুদ্ধ অর্থ আত্মসাত, দায়িত্ব ফাঁকি দেয়াসহ নানাবিধ অভিযাগের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাব বরখাস্ত করা হয়েছে।




অভিভাবকরা জানান, সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাৎসরিক শিক্ষা সফরে যাওয়ার পরিকল্পনা নেয়। প্রধান শিক্ষক এ জন্য ছাত্রদেরকে চুল ছোট করে কাটার নির্দেশ দিলেও শিক্ষা সফরের আগের দিন রোববার তিনি বিদ্যালয় এসে দেখেন অনেকেই চুল ছোট করেনি।




আর এতেই তিনি ক্ষিপ্ত হয় বিভিন্ন শ্রেণির ২২ ছাত্রকে ধরে এনে পর্যায়ক্রমে নিজ হাতে কেঁচি দিয়ে চুল কেটে দেন। বিষয়টি অভিভাবকরা জানতে পেরে অভিযুক্ত প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।




পরে সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাসসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ইউএনও এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ ঘটনাস্থলে এসে প্রধান শিক্ষক সেকেন্দার আলীক সাময়িক বরখাস্ত করেন।




ইউএনও আনায়ার পারভজ বাংলাদেশ জার্নালকে জানান, প্রধান শিক্ষকর বিরুদ্ধে বিদ্যালয়ের জমি বন্ধক রেখে টাকা আত্মসাৎ, অবৈধভাবে শিক্ষার্থীদর কাছ থেকে বিদ্যুৎ বিল আদায়, বিদ্যালয়ে নিয়মিত না আসাসহ নানাবিধ অভিযাগ রয়েছে।




অভিযাগ তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করে প্রধান শিক্ষকের দায়িত্বভার (ভারপ্রাপ্ত) দেয়া হয়েছে সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সরকারকে।




আগামী তিন কার্যদিবসর মধ্য তদন্ত কমিটিকে রিপার্ট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
