কুমিল্লার তিতাস থেকে মোহাম্মদ শাহজাহান:
গতকাল ০১ ফেব্রুয়ারি ২০২০ কুমিল্লার বাতাকান্দি বাজারে বন্ধন কমিউনিটি ক্লাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিতাস উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন কল্পে মত বিনিময় সভা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক এবং অষ্টম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবাহক কাজী মুকুল।
বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা কমিটির আহবায়ক অধ্যাপক দীলিপ মজুমদার, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদুর রহমান শিকদার, কুমিল্লা জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন মিঠু। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন হোমনা উপজেলার সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, সাধারন সম্পাদক আবদুস সালাম ভূইয়া এবং তিতাস উপজেলার বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ সওদাগর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা আফছার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৯৭১ এর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টাইগার-৭১. সভায় সবার মতামতের উপর ভিত্তি করে প্রধান অতিথি কাজী মুকুল ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির তিতাস উপজেলা শাখার আহবায়ক মো. নুর নবী চেয়ারম্যান এবং সদস্য সচিব মোহাম্মদ শাহজামান এর নাম ঘোষণা করেন।
৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির তিতাস উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ হলেন সাংবাদিক হালিম সৈকত মো. বাবুল ভূইয়া, মো. আরিফ, ডাক্তার আরিফুর রহমান, সাংবাদিক ডিউক, কামরুল হাসান সরকার, আবু সায়েম, মো. শওকত হোসেন টুলু, মো. মাসুদ ইকবাল, মো. রোমান মাস্টার, এনামুল হক ভূইয়া, গোলাম মুর্তুজা রাজীব, শ্রী স্বপন কুমার, শ্রীমতি রত্না রায়, ইয়াসিন ভূইয়া, আব্দুর রহমান, আবুল কালাম,মেহেদী হাসান প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
