সিটি নির্বাচন প্রত্যাখ্যান, রোববার রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় এজেন্টদের বের করে কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে পাতানো নির্বাচনের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দিয়েছে দলটি।

রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.